২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমে গেলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৩ নেতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফরকে কেন্দ্র করে রোমে গেলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৩ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 12:09 PM

Updated : 25 Jul 2022, 08:29 PM

তারা হলেন- সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও নির্বাহী সদস্য শাহানারা রহমান।

স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্ক থেকে ইতালির উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।

এর আগে ইতালির স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ ও ভ্যাটিকান সফরে ইতালি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের অকুণ্ঠ সমর্থনের কথা জানানোর পাশাপাশি সামনের নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে এক হাজার প্রবাসী বাংলাদেশে যাবার চূড়ান্ত প্রস্তুতির তথ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাবো আমরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!