২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বস্টন প্রবাসীদের পৌষ সংক্রান্তি পিঠা উৎসব

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বস্টনে পৌষ সংক্রান্তি পিঠা উৎসব করেছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 11:34 AM

Updated : 11 Oct 2022, 12:06 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বস্টনের ক্যামব্রিজ শহরের একটি মিলনায়তনে এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি’।

আয়োজক সংগঠনের সভাপতি মুধুসুদন মালো ও উপদেষ্টা বিনয় ভূষণ পালের পিঠা খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

উৎসবে পিঠা বানিয়ে এনেছিলেন- চম্পা দাস, ইলা দে, শম্পা তালুকদার, মৌমিতা দাস, অভয়া দেব, তুলিকা দেব, শিল্পী নাথ, পম্পী শীল, সমাপ্তি মালো, সীমা দেব, মৌসুমি দাস, কবিতা মালো, শিপ্রা মজুমদার, প্রীতিলতা বৈদ্য, লিপি নাথ ও লাকি দাস।

সংগঠনটির সদস্য ও বস্টনের বাংলাদেশিরা তাদের পরিবার-পরিজন নিয়ে নানা সাজে সজ্জিত হয়ে নিজেদের হাতে তৈরি পিঠা নিয়ে উৎসবে যোগ দেন।সঙ্গে করে আসেন পিঠা বানানোর গল্প। কার কাছ থেকে কীভাবে পিঠা বানানো শিখেছেন সেই গল্প জানান প্রবাসী নারীরা। এমন গল্পের মধ্যেই উৎসবে আসতে থাকে নানা ধরনের পিঠা ।

সুস্বাদু পিঠাগুলোর মধ্যে ছিলো- দুধ পুলি, পাটিসাপটা, সুজির পোয়া, চিড়ার পিঠা, সন্দেশ পিঠা, শীতল পিঠা, ভাপা পিঠা, ঝালপিঠা, সাঁজের পিঠা, ছড়া পিঠা ও আলুর পিঠা।  

পিঠা উপভোগের পালায় ছোট-বড় সবাই অংশ নেন। সঙ্গে চলতে থাকে হারানো দিনের গল্প আর নির্মল আড্ডা।

পিঠা খাওয়ার পর পরিবেশন করা হয় রাতের খাবার। সাদা ভাত, ডাল আর নানা ধরনের ঝাল ভর্তা ছিলো এ আয়োজনে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!