মন নিয়ে প্রবাসী আশরাফ মাহমুদের বই ‘আচরণগত স্নায়ুবিজ্ঞান’
অমর একুশে বইমেলায় কানাডা প্রবাসী আশরাফ মাহমুদের ‘আচরণগত স্নায়ুবিজ্ঞান’ বইটি পাওয়া যাচ্ছে আদর্শ প্রকাশনীতে।
বইটির বিষয়বস্তু মূলত মানব মস্তিষ্ক। কীভাবে মস্তিষ্ক মানুষের বিভিন্ন আচরণের জন্ম দেয়, কীভাবে আচরণকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে, মানব মস্তিষ্কের গঠন, মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, কোন অংশের ক্ষতিসাধনে কেমন ধরনের ব্যাধি বা সমস্যা হতে পারে ইত্যাদি বিষয়ে ছবিসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে।
স্নায়ুবিজ্ঞানের উপর প্রকাশিত এ বইটি পাওয়া যাচ্ছে আদর্শ প্রকাশনীর ৩২৬, ৩২৭ ও ৩২৮ নাম্বার স্টলে।
আশরাফ মাহমুদ তার বই সম্পর্কে জানান, তার বইটি একাডেমিক ঘরনার। কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক রেফারেন্স হিসেবে বইটি ব্যবহার করা যেতে পারে। বইটি পড়ে স্নায়ুবিজ্ঞানের প্রতি সবার আগ্রহ বাড়বে, বিশেষ করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নায়ুবিজ্ঞানে পড়ার জন্য ও গবেষণা করার জন্য অনুপ্রেরণা পাবে বলে মনে করছেন লেখক।
বইটির ব্যাপারে মূল্যবান বক্তব্য ও মতামত জানাতে আশরাফ মাহমুদ তার ফেইসবুকে ঠিকানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। ফেইসবুক ঠিকানা- https://fb.com/ashraf.mahmud
আশরাফ মাহমুদ কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন আচরণগত স্নায়ুবিজ্ঞান ও ক্লিনিক্যাল সাইকোলজিতে। বর্তমানে তিনি সেখানেই গবেষক হিসেবে কর্মরত। তার একাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র (আচরণগত স্নায়ুবিজ্ঞান) প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে।
তার প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলো হলো: ‘রোদের অসুখ ’ (কাব্যগ্রন্থ, শুদ্ধস্বর প্রকাশনী, ২০১১) ও ‘মহিমান্বিত নকশা’ (The Grand Design, অনুবাদ, অন্বেষা প্রকাশনী, ২০১১)।
বইটি অনলাইনে যে কোনো দেশ থেকে কিনতে পারবেন এই লিংকগুলো থেকে:
https://www.rokomari.com/book/156206/
http://www.rupantarbd.com/books/details/53027
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
