দূতাবাসে হামলার প্রতিবাদ অস্ট্রিয়া প্রবাসীদের
লন্ডনে বাংলাদেশ দূতাবাসে যুক্তরাজ্য বিএনপির হামলার প্রতিবাদ জানিয়েছে অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিরা।
খালেদা জিয়ার দুর্নীতি মামলার আগের দিন বুধবার হাই কমিশনারের কাছে স্মারকলিপি দিতে গিয়ে তাকে না পেয়ে ভাংচুর চালায় বিএনপি-জামায়াতের কর্মীরা।
এক যুক্ত বিবৃতিতে প্রবাসী নেতারা এ ধরনের সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকার ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর ও বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি মজনু আজাদ।
এছাড়া আরও স্বাক্ষর করেছেন বাঙালি-অস্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহি দাস সাহা, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, ছামছুল ইসলাম, একেএম সওকত আলী, এমরান হোসেন, মিজানুর রহমান শ্যামল, সিরাজ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির নেতা নয়ন হোসেন, কমিউনিটি নেতা ইমরুল কায়েস ও লুৎফর রহমান সুজন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
