মালয়েশিয়ার বুক অব রেকর্ডসে বাংলাদেশি বিজ্ঞানী
প্রথম বাংলাদেশি হিসেবে মালয়েশিয়ার গিনেস হিসেবে পরিচিত ‘বুক অব রেকর্ডসে’ নাম লেখালেন প্রবাসী বিজ্ঞানী এম এ হামিদ।
মালয়েশিয়ায় সবচেয়ে বড় মশা মারার যন্ত্র তৈরির স্বীকৃতি হিসেবে হামিদ এ রেকর্ডের অধিকারী হন।
শুক্রবার স্থানীয় সময় বিকেলে কুয়ালালামপুরের চেরাসে টুফ্যাম ব্রাদার্স আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মালেয়শিয়া বুক অব রেকর্ডস’ কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা নুর আশিকিনী রামলি এম এ হামিদের হাতে রেকর্ডসের সনদ তুলে দেন।
এসময় মশা মারার যন্ত্রটি প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজক টুফ্যাম ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক রতন সেন ও পরিচালক মিনহাজ উদ্দিন মিরান উপস্থিত ছিলেন।
বিজ্ঞানী এম এ হামিদ
বিজ্ঞানী হামিদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামে। তার উদ্ভাবিত মশা মারার যন্ত্রটি গত বছরের ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের স্বীকৃতি পায়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
