২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে বৈশাখী মেলার সূচি ঘোষণা

অস্ট্রেলিয়ার সিডনিতে বৈশাখী মেলার সূচি ঘোষণা করেছে আয়োজক সংগঠক বঙ্গবন্ধু পরিষদ সিডনি শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 11:36 AM

Updated : 19 Aug 2022, 01:35 PM

আগামী ৭ এপ্রিল সিডনির টেম্পি পার্কে দিনব্যাপী এ উৎসব পালন করা হবে বলে জানান মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আলম শাহাজাদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তারিখ ঘোষণার পর এরই মধ্যে মেলাকে ঘিরে প্রবাসী বাংলাদেশি বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী ও কলাকুশলীদের ভেতর প্রচার ও প্রস্তুতি শুরু হয়েছে। সিডনি ছাড়াও অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা এ মেলায় অংশ নেবেন।”

বঙ্গবন্ধু পরিষদ সিডনি শাখার সাধারণ সম্পাদক গাউসুল আলম আরও বলেন, “এবারের মেলায় দর্শকদের কথা বিবেচনা করে অনুষ্ঠানমালায় ভিন্নতার পাশাপাশি অস্ট্রেলিয়ায় বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির ধারণা দেওয়ার জন্য মেলার অনুষ্ঠানকে গুরুত্ব দেওয়া হয়েছে।”

মেলার দিনটি শনিবার সাপ্তহিক ছুটি হওয়ায় প্রচুর প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করছেন মেলা কর্তৃপক্ষ।

মেলার স্টল ও বিজ্ঞাপনের দায়িত্বে আছেন গাউসুল আলম শাহাজাদা, সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে সঞ্জয় ও সুজন। প্রকাশনার দায়িত্বে আছেন রতন কুণ্ডু।

বঙ্গবন্ধু পরিষদ সিডনি শাখা গত বারো বছর ধরে টেম্পি পার্কে এ মেলার আয়োজন করে আসছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!