২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটদের সভা

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টির নেতা-কর্মীরা মতবিনিময় সভা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2018, 11:27 AM

Updated : 19 Aug 2022, 01:34 PM

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় অঙ্গরাজ্যটির আটলান্টা শহরে বিউফোর্ড হাইওয়ের মনসুন মাসালা রেস্তোরাঁয় এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান জামিল ইমরানের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি ছিলেন এনএবিসির সাবেক চেয়ারম্যান আবু লিয়াকত হুসেন।

সভায় অংশ নেন জাতীয় কমিটির কার্যকরী সদস্য শেখ রহমান চন্দন, ফোবানার সাবেক চেয়ারম্যান ও ডেমোক্র্যাটিক রাজনীতির সংগঠক ডিউক খান, অ্যাসলে জর্জিয়া শাখার সভাপতি মোহাম্মদ আলী হোসেন, সংগঠনের প্রথম ভাইস চেয়ারম্যান মোস্তফা জাহিদ টিটু, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান শেখ জামাল, তৃতীয় ভাইস চেয়ারম্যান পারভেজ ইকবাল, পরিচালক ইলা চন্দ এবং নির্বাহী সদস্য মোহন জাব্বার, উত্তম দে, মিনহাজুল ইসলাম বাদল ও জামান।

সভায় বক্তারা ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতির সঙ্গে বাংলাদেশি-আমেরিকান নাগরিকদের অংশগ্রহণ কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!