২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যানবেরায় অস্ট্রেলিয়া বিএনপির বিক্ষোভ

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়ার রায়কে সামনে রেখে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ করেছে সেখানে বসবাসরত বিএনপি নেতা-কর্মীরা।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 07:54 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

স্থানীয় সময় সোমবার দুপুরে ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাস এবং অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি জমা দেয় বিএনপির নেতাকর্মীরা।

এসময় তাদের হাতে ‘আমার নেত্রী, আমার মা, বন্দি হতে দিবোনা’, ‘বাঁচাও বাংলাদেশ, বাঁচাও গণতন্ত্র’ ইত্যাদি স্লোগান লেখা ফেস্টুন দেখা যায়।

বিএনপি অস্ট্রেলিয়ার অন্যতম জ্যেষ্ঠ নেতা হুমায়ের চৌধুরী বলেন, “স্মারক লিপিতে পররাষ্ট্রমন্ত্রীর নিকট আমরা জোরালো দাবি জানিয়েছি যে ৮ ফেব্রুয়ারির এই মিথ্যা মামলায় কোনও হস্তক্ষেপ না করে এবং শিগগিরই এর থেকে বেগম জিয়াকে মুক্তি দিয়ে  দ্রুত বাংলাদেশের গণতন্ত্র মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক। এছাড়া বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অস্ট্রেলিয়া সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছি।”                                                  

আরেক বিএনপি নেতা মনিরুল হক জর্জ বলেন, “বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কাছে প্রবাসী বাংলাদেশী হিসাবে আবেদন জানিয়েছি, যেন আগামী ৮ ই ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন অবৈধ রায় না দেওয়া হয়।“

“আর যদি কোন অবৈধ রায় দেওয়া হয় তাহলে প্রবাসে লাগাতার হাসিনার পদত্যাগের দাবিতে কঠিন কর্মসূচির মাধ্যমে অবৈধ সরকারকে কঠিন জবাব দেওয়া হবে।”

বিক্ষোভ সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ নেতাদারে মধ্যে বক্তব্য দেন মনিরুল হক জর্জ, হুমায়ের চৌধুরী রানা, মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, স্বপন,ডাঃআব্দুল ওহাব বকুল, লিয়াকত আলী স্বপন, আরিফুল হক, হাবিব মোহাম্মদ জকি, রুহুল আহম্মেদ,মো. আবুল হাছান, তারিক উল ইসলাম তারেক, সোহেল ইকবাল মাহমুদ, আশরাফুল আলম রনি, খাইরুল কবির পিন্টু, জাকির আলম লেলিন, মো. আবুল কাশেম, মিতা কাদরী, ফেরদৌস অমি প্রমুখ। 

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন হাবিবুর রহমান এবং এএনএম মাসুম।    

এছাড়াও নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ পারভেজ, মো. ফরিদ আহম্মেদ, রেজাউল হক, মো. কামরুল ইসলাম, মো. জসিম উদ্দিন, মো. আকারুল ইসলাম, মো. মাসুদ রানা, আরমান হোসেন ভুইয়া, সোহেব জাহাঙ্গীর, সাইমুম বিন শামস, মোহাম্মদ জুম্মান হোসেন, আলামিন জকি, মোহাম্মদ ইউছুফ আলী, মো. মাহবুবুর রহমান, কামাল হোসেন, নাসিমা শারমিন, কেএম মুনসুর খালিদ, কেএম মন্জুরুল হক, সায়মা বিনতে ইসলাম এবং রানা রহমান।       

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!