সিডনিতে ‘অরকা অস্ট্রেলিয়া’র নতুন কমিটি
অস্ট্রেলিয়া প্রবাসী রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘অরকা অস্ট্রেলিয়া’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সিডনির ইঙ্গেলবার্নের একটি ফাংশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডিং কমিটির সভাপতি মাসুদুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর সাধারণ সম্পাদক ফিরোজ হক রন সংগঠনের কার্য বিবরণী পেশ করেন।
কোষাধাক্ষ আশরাফুল মিনহাজ গত অর্থ বছরের হিসাব-নিকাশ পেশের পর সংবিধান নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এ সময় সর্বসম্মতিক্রমে সংবিধান গৃহীত হয়।
মধ্যাহ্নভোজের পর নির্বাচন কমিশনার এহসান উল্লাহ নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে নির্বাচনের ধারা বিবরণী তুলে ধরেন। পরে বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন নির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি মাসুদুল হক, সহ-সভাপতি ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক মোখতারুল ওয়াদুদ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম আজম, কোষাধাক্ষ ইউসুফ নিয়াজ, সাংস্কৃতিক সম্পাদক গাজী হাবিব তপু ও পাবলিক রিলেসন সম্পাদক এনামুল হক।
এছাড়া কার্যকরী পরিষদের সদস্যরা হলেন নাজ আক্তার, সুমন শাহরিয়ার, সামিউল হোসেন ও ইমতিয়াজ মর্তুজা।
