২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘সেরা রিয়েল এস্টেট এজেন্ট’ বাংলাদেশি মোর্শেদা

যুক্তরাষ্ট্রে জাতীয় পর্যায়ের ‘সেরা রিয়েল এস্টেট এজেন্ট’ পুরস্কার পেলেন বাংলাদেশি মোর্শেদা জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 12:03 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত আলী বাবা রেস্টুরেন্টের হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মোর্শেদা জামানকে এ পুরস্কার তুলে দেন ‘গাইডেন্স রিয়েল্টি হোমস’-এর প্রেসিডেন্ট হুসাম এ কুতুব।

গত বছর সাড়ে ১৪ মিলিয়ন ডলারের ব্যবসা করায় ‘গাইডেন্স রিয়েল্টি হোমস’ মোর্শেদাকে এ পুরস্কার দিয়েছে।

শরিয়া আইন অনুযায়ী পরিচালিত এই সংস্থা মূলত মুসলিম আমেরিকানদের বাড়ি ক্রয়-বিক্রয়ে সহায়তা দিচ্ছে ২০০২ সাল থেকে। ২০১৭ সালের জানুয়ারিতেও সেরা পুরস্কারটি জিতে নিয়েছিলেন মোর্শেদা জামান।

এ সময় কুতুব বলেন, “নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ইলিনয়, ম্যারিল্যান্ড, টেক্সাস, নর্দার্ন ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এর শাখা রয়েছে। সবগুলো শাখার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা দিয়েছেন নিউ ইয়র্কের মোর্শেদা জামান।”
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!