খালেদার রায়ের আগে যুক্তরাষ্ট্রে বিএনপির বিক্ষোভ
খালেদা জিয়াকে দণ্ডিত করার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে বিএনপি সমর্থক সংগঠনগুলো।
স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এ কর্মসূচিতে অংশ নেয় যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, তারেক পরিষদ, জাতীয়তাবাদী ফোরাম, জাসাস ও ছাত্রদলের নেতা-কর্মী-সমর্থকরা।
এছাড়া আরও বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মিল্টন ভূইয়া, কাজী আজম, আবুল বাশার ও যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী।
গিয়াস আহমেদ বলেন, “নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেয়েও কঠিন আন্দোলন শুরু করা হবে অন্যায়ভাবে খালেদা জিয়াকে জেলে নেওয়ার অপচেষ্টা চালানো হলে।”
আকতার হোসেন বাদল বলেন, “খালেদা জিয়া তথা জিয়া পরিবারের আকাশচুম্বি জনপ্রিয়তায় ভীত হয়ে শেখ হাসিনা এবং তার সরকার গভীর ষড়যন্ত্রে মেতে উঠে মূলত নিজেদের ভয়ংকর পরিণতি ডেকে আনছেন।”
এম এ বাতিন বলেন, “যুব সমাজ আজ এই প্রবাসেও ঐক্যবদ্ধ যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বাবরউদ্দিন, মঞ্জুর আহমেদ চৌধুরী, আব্বাস উদ্দিন দুলাল, হেলালউদ্দিন, ফিরোজ আলম, কাজী আজম, এম এ সবুর, গিয়াসউদ্দিন, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আমানত হোসেন, হাবিবুর রহমান সেলিম রেজা, সাইফুল ইসলাম, খলকুর রহমান ও মাজহারুল ইসলাম জনি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
