২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫টি প্রবাসী সংরক্ষিত আসনের দাবি যুক্তরাষ্ট্র আ.লীগের

স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে আগামী নির্বাচনে সংসদে প্রবাসীদের জন্য ৫টি আসন সংরক্ষণের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 05:34 PM

Updated : 25 Jul 2022, 08:29 PM

স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কে একটি হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সংগঠনটির নেতারা এক সৌজন্য সাক্ষাতে এ দাবি জানান।

সাক্ষাতে সারাবিশ্বের প্রবাসীদের জন্যে জাতীয় সংসদে পাঁচটি আসন সংরক্ষিত করার আবেদন পেশ করেন সিদ্দিকুর রহমান। স্পিকার শিরিন শারমিন এ ব্যাপারে সকলের সাথে নিয়মতান্ত্রিকভাবে আলোচনা করবেন বলে আওয়ামী লীগ নেতাদের জানান।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, বাণিজ্য সম্পাদক মিসবাহ আহমেদ, শিল্প সম্পাদক ফরিদ আলম, ত্রাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন ও জ্যেষ্ঠ সদস্য শাহানারা রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!