২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

অস্ট্রেলিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.সুফিউর রহমান অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল পিটার কসগ্রোভের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 05:09 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

স্থানীয় সময় শুক্রবার পরিচয়পত্র পেশ শেষে তারা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত সুফিউর রহমানে স্ত্রী সামসিয়া বেগম, গভর্নর জেনারেলের স্ত্রীসহ হাই কমিশনের ও অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

অস্ট্রেলিয়ায় দায়িত্ব পালনকালে গভর্নর জেনারেল বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রদূত গভর্নর জেনারেলকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। গভর্নর জেনারেলও বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণকে শুভেচ্ছা জানান।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে মো.সুফিউর রহমান মিয়ানমার ও শ্রীংলকায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!