২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে কুমিল্লা সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা

ফ্রান্সে বসবাসরত কুমিল্লা জেলা প্রবাসীদের সংগঠন ‘বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি’ তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহা. আব্দুল মালেক ‍হিমু, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 11:31 AM

Updated : 08 Apr 2022, 05:51 PM

শনিবার ফ্রান্সের প্যারিসে একটি মিলনায়তনে সংগঠনটির সভা থেকে কামাল মিয়াকে আহ্বায়ক ও নজরুল ইসলাম চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।    

কমিটির অন্য সদস্যরা হলেন- শাহীন আরমান চৌধুরী, আমিন খান হাজারী, কৃষক কায়ুম সরকার, কাজী শাহজাহান লিটন, আক্তারুজ্জামান ফারুক, নাছির আহমেদ, আরমানুজ্জামান আরমান, অপু আলম, শামীমা আক্তার রুবি, খালেদ গোলাম কিবরিয়া, মাহমুদুল হক, আকরাম হোসেন মিন্টু, ফয়সল আহাম্মদ দ্বীপ, মোশারফ হোসেন, হাবিব খান, আবু হাসান, লেলিন, দেলোয়ার হোসেন, মাসুদ আরমান রানা, দ্বীন মোহাম্মদ ও শাকিল সরকার।

সভা থেকে জানানো হয়, তিন জেলার অধিবাসীরা এ সমিতির সদস্য হতে পারবেন। কুমিল্লা ছাড়া অপর দুটি জেলা হলো চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া।

ঘোষিত আহ্বায়ক কমিটি এ তিন জেলার ফ্রান্স প্রবাসীদের তালিকা প্রস্তুত করে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবে বলে সভায় জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!