২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আটলান্টায় জীবন বীমা কোম্পানির বাংলাদেশি অফিসের উদ্বোধন

যুক্তরাষ্ট্রের আটলান্টায় মূলধারার জীবন বীমা কোম্পানিতে এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি সংগঠকদের একটি পৃথক কার্যালয়ের উদ্বোধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমি কবীর, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 08:44 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

স্থানীয় সময় রোববার বিকালে গুইনেট কাউন্টির ৬২০ হিলক্রেস্ট রোডে ওই কার্যালয়ের উদ্বোধন করেন ফার্স্ট ফাইনান্সিয়াল সিকুরিটি নামের এই বীমা কোম্পানীর নির্বাহী প্রধান ব্রায়ান মোওঁ।

এসময় তিনি জীবন বীমার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা  এবং কোম্পানির এজেন্ট ও গ্রাহকদের সাথে মতবিনিময় করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এরপর তিনি এজেন্ট হতে আগ্রহী নবাগতদের উদ্দেশে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং এশিয়ান আমেরিকান তথা ভারতীয় বাংলাদেশি কমিউনিটিতে এই জীবন বীমা গ্রহণের গ্রাহক তৈরির বিপণনের সম্ভাবতার ইঙ্গিত করে প্রত্যয়ী ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে পেশাদার এজেন্ট হিসেবে প্রতিষ্ঠালাভের পরামর্শ দেন।

এছাড়া প্রতিটি নতুন এজেন্টের পেশাদারিত্ব অর্জনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ব্রায়ান।

বিস্তারিত আলোচনা ও মতবিনিময় শেষে বাংলাদেশি এজেন্ট দলে প্রায় ২১ জন আগ্রহী কর্মী সহমত প্রকাশ ও জীবন বীমার পেশায় নিয়োজিত হওয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেন।

শেষ পর্বে লাইসেন্সপ্রাপ্ত এজেন্ট ও বাংলাদেশি দলনেতা রফিক হাসান সকল আমন্ত্রিত অতিথদেরকে অংশগ্রহণের জন্যে ধন্যবাদ জানান এবং নবীন এজেন্টদের সাফল্য কামনা করে তাদেরকে অভিনন্দিত করেন।

আলোচনায় অংশ নেন বীমা কর্মকর্তা লিন্ডা মো, জ্যাক হারাকু, এমঅ্যান্ডজে ফাউন্ডেশনের চেয়ারম্যান জামিল ইমরান, ডিকাব ডেমোক্র্যাটিক পার্টির মোস্তফা জাহিদ টিটু, সাংস্কৃতিক সংগঠক মাহবুবুর রহমান ভূঁইয়া, সাংবাদিক ও লেখক রুমী কবির, ২০১৮ সালের আটলান্টা ফোবানা সম্মেলনের আয়োজক সভাপতি ডিউক খান, সংগঠক জাহাঙ্গীর হোসেন, মামুন শরীফ, মোহাম্মদ লোদী, মোহন জব্বার, নবুয়ত মজলিশ, মোহাম্মদ রহমান আজাদ, মোহাম্মদ সাইফুল, আল হারুন, হারুন চৌধুরী, কাকলি বিশ্বাস, সৈয়দ বেনজু, মনজু সিকদার, ইলা চন্দ, বীমা এজেন্ট শফিকুল চৌধুরী ও পারভীন চৌধুরী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!