২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে ২৭৯ শিক্ষার্থী দিচ্ছেন এসএসসি পরীক্ষা

সারাদেশের পাশাপাশি সৌদি আরবেও ২৭৯ প্রবাসী শিক্ষার্থী দুইটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 12:59 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় সকাল ১০ টা) বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা।

সৌদি আরবের যে দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে সেগুলো হলো- বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের রিয়াদ ও জেদ্দা শাখা।

এবার রিয়াদ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ১২৮ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১১৭ জন। এর মধ্যে ৪৯ জন ছাত্র ও ৬৮ জন ছাত্রী।

রিয়াদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আছেন রিয়াদ দূতাবাস সোনালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আব্দুল ওহাব। সার্বিক পরিচালনায় আছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বদরুল আলম।

অন্যদিকে জেদ্দা কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬২ জন ছাত্র ও ৮০ জন ছাত্রী।

কেন্দ্রটির সচিবের দায়িত্বে আছেন অধ্যক্ষ হামদুর রহমান। পরীক্ষায় কনসাল জেনারেলের পক্ষে কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে আছেন শিক্ষা ও শ্রমবিষয়ক কনসাল কে এম সালাহউদ্দিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!