২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী বিভাগ দাবি সৌদি প্রবাসী সংগঠনের

‘আর কোন দাবি নাই, নোয়াখালী বিভাগ চাই’ এ শ্লোগান নিয়ে সৌদি আরবে প্রবাসী সংগঠন ‘বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন’ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 12:29 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদের হারার রামাদা হোটেলের বলরুমে এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

তিনি বলেন, “আজ এখানে লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী এ তিনটি জেলার মানুষকে একসঙ্গে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করি এ অ্যাসোসিয়েশন দেশ ও জনগণের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।”

সংগঠনটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “আপনাদের প্রাণের দাবি নোয়াখালীকে বিভাগ ঘোষণার জন্য তৎপরতা অব্যাহত আছে, আশা করা যায় এ সরকারের আমলেই তা বাস্তবায়িত হবে।”

আয়োজক সংগঠনের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক ও সংগঠন মুখপাত্র জাহাঙ্গীর আলম।

শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির সৌদি আরব ব্যুরো চিফ ফারুক আহমেদ চাঁন। নোয়াখালীর আঞ্চলিক গান পরিবেশন করেন আয়োজক সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার ভূঁইয়া, জ্যেষ্ঠ সহ সভাপতি মির্জা হেলাল উদ্দিন ফিরোজ, সহ সভাপতি জহিরুল হক ভূঁইয়া, এম এ জলিল রাজা, শহীদুল ইসলাম ও মির মোশাররফ হোসাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন পাটওয়ারী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার ও সহ অর্থ সম্পাদক আলমগির কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ ফারুক, আরিফুর রহমান, সাইফুল ইসলাম বাদল ও ওমর ফারুকসহ রিয়াদ কমিউনিটির নেতা ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনটির ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!