সিডনিতে সরস্বতী অর্চনা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের সরস্বতী অর্চনা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সিডনির ওয়েন্টওয়ার্থ ভিল রেডগাম সেন্টারে এ আয়োজন করে প্রবাসী বাঙালিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার’।
আয়োজক সংগঠনের কর্মীরা জানান, বাংলা পঞ্জিকা অনুসারে সরস্বতী পূজা আগামী সোমবার হলেও প্রবাসে প্রায় প্রতিটি অনুষ্ঠানই সপ্তাহের শেষে অনুষ্ঠিত হয়।
এছাড়া নিজস্ব মন্দির না থাকায় হলঘর পাওয়া সাপেক্ষে প্রবাসে পূজা হয় বলে উল্লেখ করেন তারা।
