যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান উদ্বোধন
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির মালিকানাধীন ‘আরএলবি সেইফটি, হার্ডওয়্যার, পেইন্ট’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির লং আইল্যান্ড এলাকায় সানরাইজ হাউওয়ের ওপর এ ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করা হয়।
উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের নির্মাণ-ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম ‘টুলি কন্সট্রাকশন’-এর প্রজেক্ট ম্যানেজার ডিন ডিভো ইস্কোয়ার বলেন, “প্রথম প্রজন্মের বাংলাদেশি ইমিগ্র্যান্ট আকতার হোসেন বাদল নিউ ইয়র্ক অঞ্চলে নির্মাণ ব্যবসায়ী হিসেবে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছেন। পাশাপাশি আরএলবি জেনারেল কন্সট্রাকশন, আরএলবি আয়রন এবং হার্ডওয়্যার ব্যবসাতেও প্রসার ঘটিয়েছেন। এভাবেই বাংলাদেশি-আমেরিকানরা নিজেদের ভাগ্য গড়ার মধ্য দিয়ে প্রকারান্তরে এই আমেরিকার উন্নয়নেও অপরিসীম ভূমিকা রাখছেন।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
