২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশনের আলোচনা সভা

ফ্রান্সে বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2018, 11:25 AM

Updated : 11 Oct 2022, 11:59 AM

স্থানীয় সময় রোববার বিকালে প্যারিসের গার দো নর্দের ক্যাফে প্যারিজিয়ান হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কানু মিয়ার সভাপতিত্বে এবং আতিকুর রহমান ও সাজ্জাদুর রহমানের যৌথ পরিচালনায় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজ আলী।

মহান বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, উপজেলার সম্মানিত ব্যক্তিদের সম্মাননা প্রদান, বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা ও নতুন কমিটি ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুর রহমান, হাবিব, শাহ জামাল, সুব্রত ভট্টাচার্য্য শুভ, মাহবুবুর রহমান বকুল, মেহেদী হাসান অলি, আশিক আলী, আনসার আলী, কিরণ আহমদ ও কামাল মিয়া।

সাইদুর রহমান কোরান পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফারুক মিয়া, খসরু মিয়া, খলিলুর রহমান, ফয়সল আহমদ, রিপন দে, আব্দুল আহাদ, সাজিদুল ইসলাম ও শাহ সুমন।

বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন কয়েস ও মফিজ আলীকে সম্মাননা দেওয়া হয়।

এ সময় সভাপতি কানু মিয়া তার পর্ষদের মেয়াদকাল শেষ হওয়াতে পর্ষদ বিলুপ্তির ঘোষণা দেন। পরে উপদেষ্টা মফিজ আলী আগামী তিন মাসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন ও সংগঠনের আগামী কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!