সৌদিতে দুর্ঘটনায় নিহতদের লাশ পাঠানো হবে শিগগির
সৌদি আরবে জিজানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির লাশ তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই দেশে পাঠানো হবে বলে জানিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট।
স্থানীয় সময় সোমবার জেদ্দার বাংলাদেশ কনস্যুলার জেনারেল এফ এম বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৌদি সরকারের প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১৫ অথবা ২০ দিনের মধ্যে নিহতদের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে।”
তিনি জানান, ওয়েজ আর্নারস কল্যাণ তহবিল থেকে সরকারের নিয়ম অনুযায়ী নিহত প্রত্যেকের পরিবার সদস্যদের হাতে লাশ দাফনের জন্য ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি আর্থিক সহায়তা হিসেবে তিন লাখ টাকা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে।
নিহতদের আকামা বা কাজের অনুমতিপত্র
শনিবার সকালে আল ফাহাদ কোম্পানির ২৭ জন কর্মী কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দেওয়ায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাত বাংলাদেশির পরিচয়ঃ
১। মোহাম্মদ ইডেন মিয়া, পাসপোর্ট নং BJ 0232065 পিতাঃ সিরাজ মিয়া, গ্রাম: বীরগাঁও, ওয়ার্ড- ৮, থানা: আলোকবালি, নরসিংদী সদর, জেলা: নরসিংদী।
২। সফিকুল সিকদার, পাসপোর্ট নং BP 0472853 পিতা: আব্দুল হামিদ, গ্রাম: কস্তূরী পাড়া, উপজেলা: কালিহাতি, জেলা: টাঙ্গাইল।
৩। আমির, পাসপোর্ট নং BH 0060807 পিতা: আবু মিয়া, গ্রামঃ বাউসিয়া, করিমপুর, নরসিংদী সদর, জেলা: নরসিংদী।
৪। মোহাম্মদ দুলাল হোসাইন, পাসপোর্ট নং BJ 0878623 পিতা: আকবর আলি, গ্রাম: বালকদি, শহিদনগর, উপজেলা: কামারকান্দি, জেলা: সিরাজগঞ্জ,
৫। মতিউর রহমান, পাসপোর্ট নং AF 8297928 পিতা: মোহাম্মদ আলি, গ্রাম: ননেরটাক, ওয়ার্ড নং- ০১, আনন্দবাজার, উপজেলা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ।
৬। আমিন মিয়া, পাসপোর্ট নং BL 0318082 পিতা: রহিম মিয়া, গ্রাম: ডুবাইল, জামুরকি, উপজেলা: দেলদুয়ার, জেলা: টাঙ্গাইল,
৭। জসিম উদ্দিন, পাসপোর্ট নং BH 0294219 পিতা: আবুল কাসেম, গ্রাম: চরহাজিপুর, বিরাজপুর, উপজেলা: হোসেনপুর, কিশোরগঞ্জ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
