যুক্তরাজ্যে জয় বাংলা পরিষদের সমাবেশ
যুক্তরাজ্যে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জয় বাংলা পরিষদ।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের সলিসিটরের অফিসে এ আয়োজন করে সংগঠনটি।
সমাবেশে সংগঠনটি ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিন ঘোষণা, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ও ৭ মার্চের ভাষণের মঞ্চের স্থলে বঙ্গবন্ধুর তর্জনী উত্তোলিত ভাস্কর্য স্থাপনের দাবি জানায়।
ইমরান চৌধুরী জনির সভাপতিত্বে এবং সাজিয়া স্নিগ্ধা ও মনিরুল ইসলাম মঞ্জুর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বশির আহমেদ।
অনুষ্ঠানের প্রথমেই স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ইমিগ্রেশন সম্পাদক এম এ করিম ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, সায়েকুর রহমান, গুলাব আলী, আশিকুর রহমান, মিন্টু উল্লাহ্, বেলাল ইউসুফ ইকবাল, নজরুল ইসলাম, সায়িদা মশুদ, ইঙ্গিনিয়ার সাগর, বাংলাদেশ হিউম্যান রাইটস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাহমুদা মনি ও ঝুমুর দত্ত।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
