২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৬ বছর পূর্তি ও বিজয় দিবস পালন করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 11:27 AM

Updated : 11 Oct 2022, 02:52 PM

গত ১৬ ডিসেম্বর অঙ্গরাজ্যটির রাজধানী সাক্রামেন্টোতে দিবসটি উপলক্ষে ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ শিরোনামে একটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

Image
একাত্তরের স্মৃতিচারণ করছেন মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী নূরন্নবী

একাত্তরের স্মৃতিচারণ করছেন মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী নূরন্নবী

এতে অংশ নেন যুক্তযোদ্ধা-দম্পতি নূরন্নবী ও জিনাত নবী।

কাদেরিয়া বাহিনীর সশস্ত্র গেরিলা হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া নূরন্নবী ও জিনাত নবী তাদের যুদ্ধের স্মৃতিচারণ করেন। বর্ননা করেন ভারতে না গিয়ে তারা কীভাবে টাঙ্গাইলে পাকিস্তানিদের অস্ত্র লুট করে সেই অস্ত্রে কাদের সিদ্দিকীর নেতৃত্বে প্রতিরক্ষা তৈরি করেছিলেন।

অনুষ্ঠানে নাচ, গান, নাটিকা, মুক্তিযুদ্ধের সময়ের কিছু ছবি ও প্রামাণ্যচিত্র দেখানো হয়।

শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। মুক্তিযোদ্ধার হাত থেকে পুরস্কার নেওয়ার সময় শিশু-কিশোররা আনন্দধ্বনি দেয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!