‘বাই’ এর ‘আজীবন সদস্য’ পদ পেলেন হানিফ দম্পতি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এবং এর আশপাশের অঙ্গরাজ্যগুলোর প্রবাসীদের অধিকার ও মর্যাদাসহ বাংলাদেশি সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখায় ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক’ (বাই ) এর ‘আজীবন সদস্য’ পদ পেয়েছেন ‘পিপল এন টেক’ এর সিইও আবু বকর হানিফ এবং প্রেসিডেন্ট ফারহানা হানিফ।
স্থানীয় সময় ১৭ ডিসেম্বর রোববার ভার্জিনিয়ায় একটি মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদেরকে ‘আজীবন সদস্য’ পদের সার্টিফিকেট তাদের হাতে দেওয়া হয়।
উত্তর আমেরিকায় বসবাসরতদের মধ্যে উচ্চ শিক্ষিত বাংলাদেশি তরুণ-তরুণীদের যুক্তরাষ্ট্রের তথ্য-প্রযুক্তিখাতে বেশি বেতনে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ায় পিপলএনটেক জনপ্রিয় হয়ে উঠেছে।
অনুষ্ঠানে বলা হয়, আবু বকর ও ফারহানার ইন্সটিটিউটের সহযোগী ‘পিপলএনটেক ফাউন্ডেশন’ এর মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন।
এসবের মধ্যে পারিবারিক কোটায় যারা যুক্তরাষ্ট্রে আসার অপেক্ষায় রয়েছেন, তেমন উদ্যমী বাংলাদেশিদের আইটি সেক্টরে কাজের উপযোগী প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে রাজধানী ঢাকার গ্রিনরোডেও একটি ইন্সটিটিউট চালু করেছেন ৩ বছর আগে।
এসব সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে বাই-এর পক্ষ থেকে এই দম্পতিকে ‘বিশেষ সম্মাননা’ ও এর আগে দেওয়া হয়েছে।
এ সময় ‘পিপল এন টেক ফাউন্ডেশন’র পক্ষ থেকে ‘বাই’ এর মাধ্যমে বাংলাদেশি ছাত্রী আল শারকিয়াকে ৪ হাজার ডলার মূল্যমানের পূর্ণ স্কলারশিপ দেওয়া হয় এবং পরবর্তীতে জন্য ‘বাই’ এর মাধ্যমে বাছাইকৃত আরও দু’জন মেধাবী শিক্ষার্থীকে আরও ৪ হাজার ডলার স্কলারশিপ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এ প্রসঙ্গে আবু বকর বলেন, “শুরু থেকে এ পর্যন্ত অনেক মেধাবী অস্বচ্ছল স্টুডেন্টকে পিপল এন টেক সাহায্য করে আসছে, যা ভবিষ্যতেও করবে। শিক্ষার মাধ্যমে পিপল এন টেক কমিনিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায়।”
বিজয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে নাটিকা, গান ও কবিতা পরিবেশিত হয়। স্থানীয় বিশিষ্ট শিল্পীরা এতে অংশ নেয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
