সৌদিতে হৃদরোগে প্রবাসীর মৃত্যু
সৌদি আরবের দাম্মামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত মোবারক মিয়ার (৪৫) গ্রামের বাড়ি নোয়াখালী জেলা পশ্চিম শষালিয়ায়। তার বাবার নাম শামছুল হক।
স্হানীয় সময় মঙ্গলবার দাম্মামের সিকো এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোবারকের বন্ধু আরেক প্রবাসী মামুন।
তিনি বলেন, “কাজ শেষে বাসায় ফিরে হয়ে বিকাল ৪টার দিকে ঘুমিয়ে পড়েন মোবারক। ঘুমের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।”
মোবারক দাম্মামের ফারাহ এ ফানদিনা কোম্পানিতে দীর্ঘ ১৪ বৎসর ধরে কাজ করে আসছিলেন বলে জানান মামুন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
