২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৬ বছর পূর্তি ও বিজয় দিবস পালন করেছে নিউ জিল্যান্ডে বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 04:00 PM

Updated : 25 Jul 2022, 09:08 PM

রোববার স্থানীয় সময় দুপুরে দেশটির অকল্যান্ডে দূতাবাস প্রাঙ্গনে এতে প্রধান অতিথি ছিলেন নিউ জিল্যান্ড নৃজাতিগোষ্ঠী মন্ত্রণালয়ের সহকারী হন মাইকেল উড এমপি।

তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে লাল-সবুজ পতাকা উত্তোলন করেন।

পরে প্রধান অতিথিসহ বক্তারা স্বাধীনতা যুদ্ধ ও বিজয় দিবসের ইতিহাস তুলে ধরে আলোচনা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে অকল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!