২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে মালয়েশিয়ায় আ.লীগের আলোচনা সভা

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে ইউনেস্কোর স্বীকৃতিতে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2017, 07:30 PM

Updated : 12 Apr 2022, 12:53 AM

রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরে হোটেল ফার্স্ট বিজনেস ইনের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক জামিল হোসেন নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের জৈষ্ঠ্য নেতা জসিম উদ্দিন চৌধুরী।

মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাসেদ বাদল, সাংবাদিক গৌতম রায়, মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, প্রদীপ কুমার বিশ্বাস, আবদুল বাতেন, সোহেল বিন রানা, মাসুদ রানা, তারেক রহমান, পিজে আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন, বেলাল হোসেন, রাওয়াং আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, এস এম জাকির, চেরাস আওয়ামী লীগ নেতা সাফায়াত হোসেন, তফাজ্জল হোসেন, হোসেল আখন্দ, শাহ আলম আওয়ামী লীগ নেতা মতিন সরকার, গোমবাক আওয়ামী লীগ নেতা খোকন কর্মকার, ছাত্রলীগ নেতা রাসেল সিকদার, রায়হান কবির, অণির্বান চক্রবর্তী এবং মো. বায়েজিত প্রমুখ।

প্রধান অতিথি জামিল হোসেন নাসির বলেন, "ইউনেস্কো কর্তৃক ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করায় বিশ্বের নতুন প্রজন্ম বাংলাদেশের জাতির জনককে জানা-চেনার পরিসর বৃদ্ধি হয়েছে। এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে বঙ্গবন্ধু অমর হয়ে থাকবেন।"

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!