মালয়েশিয়ায় বাংলাদেশি নাচ শেখার প্রতিষ্ঠান
মালয়েশিয়ায় যাত্রা করেছে বাংলাদেশি শিল্পী পরিচালিত নাচ শেখার প্রতিষ্ঠান।
শুক্রবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান পাহাংয়ের হেরিটেজ কন্ডোমেনিয়ামে ‘ইলোরা ইন্টারন্যাশনাল ড্যান্স একাডেমি’ নামে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নৃত্যশিল্পী ইলোরা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালয়েশিয়ায় বাস করছে দশ লাখের বেশি বাংলাদেশি। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এখানে বসবাস করেন। তাদের ছেলেমেয়েরা এখানে দেশিয় অনেক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের জন্যই আমার এ একাডেমি।”
একাডেমিতে ধ্রুপদী ও আধুনিক নাচ শেখানো হবে জানিয়ে নাচের শিক্ষক ইলোরা বলেন, “মালয়েশিয়ায় পড়াশোনা করা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছাড়াও শিশু-কিশোররা এখানে নাচ শিখতে পারবেন।”
নাচের ক্লাসে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য +৬০১৬৫৩০৪৩৯৬ বা +৬০১৪৯৪৭৩৮০০ নাম্বারে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
