মালয়েশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফারণে আহত আরেক বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুতে রাখা বোমা বিস্ফোরণে আহত আরেক বাংলাদেশি শ্রমিকেরও মৃত্যু হয়েছে।
মৃত বাংলাদেশির নাম আকরাম(৪৫)।
স্থানীয় সময় শুক্রবার কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের অদূরে ট্রেনের (এমআরটি) 'বান্দার মালয়েশিয়া স্টেশন’ নির্মাণের কাজে নিয়োগপ্রাপ্ত প্রধান ঠিকাদারী প্রতিষ্ঠান এমএমসি-গামুডা।
এর আগে মঙ্গলবার সাইটে কর্মরত অবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান জুয়েল মিয়া(২৯) নামে অপর এক বাংলাদেশি।
ওই একই ঘটনায় আহত হন আকরাম এবং অপর বাংলাদেশি শ্রমিক জমির হোসেন(৩৪)। তাদেরকে কুয়ালামপুর হাসপাতালে ভর্তি করা হয়।
দুইদিন চিকিৎসাধীন থাকার পর বোমায় হাত ও পা হারানো জুয়েল শুক্রবার মারা যান।
আহত শ্রমিক জমির হোসেনও এখনও আশঙ্কামুক্ত নন বলে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএমসি-গামুডা'র বরাত দিয়ে মালয়েশিয়ার দি স্টার পত্রিকা খবর প্রকাশ করেছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
