২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারজাহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 11:35 AM

Updated : 11 Oct 2022, 02:30 PM

স্থানীয় সময় শনিবার শারজাহের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন। 

যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের সম্পাদক আবদুস সালাম তালুকদার, উপদেষ্টা রফিকুল আলম, নাছির মাহমুদ ও আবুল বাসার, জহিরুল ইসলাম।

এছাড়া আরও বক্তব্য দেন সহ সভাপতি নুরুল আলম, ইলিয়াছ চৌধুরী, আব্দুল্লাহ আলম, সিরাজুল ইসলাম নওয়াব, সহ সম্পাদক সেলিম উদ্দিন খান, আল আইন বিএনপির সভাপতি শওকত ওসমান, আজমানের সিনিয়র সহ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, উম্ম আল কুয়াইন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ফারুকসহ আরও অনেকে।

পরে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!