২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে শেষ হলো বাংলাদেশ কনভেনশন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেষ হলো তিন দিনব্যাপী ‘বাংলাদেশ কনভেনশন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 11:16 AM

Updated : 11 Oct 2022, 02:29 PM

পুরনো খবর:

নিউ ইয়র্কে বাংলাদেশ কনভেনশন শুরু

স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলোজিনো মিলনায়তনে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাপনী দিবসে কনভেনশনের প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

রোহিঙ্গা সংকটের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে মাসুদ বিন মোমেন বলেন, “এটি ভয়ংকর সমস্যা। এ থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্যে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশত্যাগী রোহিঙ্গা এবং বন্যায় আক্রান্ত বাংলাদেশিরা শীঘ্রই পরিত্রাণ লাভ করুক।”

টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্সে ভয়াবহ হ্যারিকেন ও জলোচ্ছ্বাসের তাণ্ডবে ক্ষতিগস্তদের পাশে দাঁড়াতেও প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত মাসুদ।

বাংলাদেশ কনভেনশনের মাধ্যমে প্রবাস প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখার এ উদ্যোগের নেপথ্য সংগঠকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “এভাবেই প্রতিটি প্রবাসী যে বাংলাদেশের বিশেষ দূত, তার সাক্ষ্য রাখছেন।”

এ সময় মঞ্চে ছিলেন বাংলাদেশ কনভেনশনের উদ্যোক্তা ও কনভেনর আলমগীর খান আলম, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!