যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশিদের ঈদ উদযাপন
টেক্সাস অঙ্গরাজ্য ও বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টায় উদযাপিত হয়েছে ঈদুল আযহা।
স্থানীয় সময় শুক্রবার জর্জিয়া রাজ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় আটলান্টার ডাউন টাউনে আল ফারুখ মসজিদে।
এখানে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। ডোরাভিলে বাংলাদেশিদের ব্যবস্থাপনার মসজিদে আয়োজিত ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
আটলান্টা শহরের বাংলাদেশি কমিউনিটির অনেকেই ঈদের নামাজ শেষে কোরবানি দিতে চলে যান শহরের অদূরে পশু ফার্মগুলোতে।
এছাড়া ফ্লোরিডা, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, মিশিগানসহ বাংলাদেশি অধ্যুষিত স্থানে গরু কোরবানি দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক,পেনসিলভেনিয়া, বস্টন, কানেকটিকাটের বাংলাদেশিরা তাদের পশু কোরবানি করেন বিভিন্ন খামারে। আবার অসংখ্য প্রবাসীরা কোরবানির পশুর অর্ডার নিয়েছে।
ফ্লোরিডা, ভার্জিনিয়া, আটলান্টা, আটলান্টিক সিটি, প্যাটারসন, ফিলাডেলফিয়া, বস্টন, নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, মিশিগান, শিকাগো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বছর ১০ হাজারের বেশি গরু ও ৫০ হাজার খাসি কোরবানি করা হয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
