২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সিডনিতে ঈদ উদযাপিত

অস্ট্রেলিয়ার সিডনিতে ঈদুল আজহা উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিসহ দেশটির মুসলিম ধর্মাবলম্বীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডিনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2017, 10:26 AM

Updated : 11 Oct 2022, 02:29 PM

স্থানীয় সময় শনিবার সকালে ব্যাংকস টাউন, আরলউড, গ্রানভিল, গ্রিন-ভ্যালি, হক্সটন পার্ক, কিন্সগ্রোভ, লাকেম্বা, লিউমিয়াহ, ম্যাসকট, মিন্টু, মাউন্ট ডুরিথ, রকডেল, সেফটন, সারি-হিলস, ইঙ্গেলবার্ন, ম্যাকুরিফিল্ড গ্লেনফিল্ড, কাম্পবেলটাউন ও লিভারপুল এলাকায় মসজিদ, ইসলামিক সেন্টার, পার্ক, মাসালা ও কনভেনশন হলে ঈদের নামাজের জন্য সমবেত হন স্থানীয় বাংলাদেশিরা।

এসব ঈদের জামাতে রোহিঙ্গা মুসলমানসহ দেশ, জাতি ও বিশ্বের সকল মুসলিম ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রবাসী বাংলাদেশিরা দোকান ও মুসলিম কমিউনিটিতে কোরবানির ব্যবস্থা করেছেন। তবে কোরবানির মাংস পাওয়া যাবে ঈদের পরদিন।

সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন এক বার্তায় মুসলিম ধর্মাবলম্বীদের ঈদের শুভেচ্ছা জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!