পোল্যান্ডে ঈদুল আজহা উদযাপিত
বিশ্বের অনেক দেশের মতোই পোল্যান্ডেও কোরবানির ঈদ পালন হয়েছে। আর এ উপলক্ষে বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।
স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটিতে অবস্থানরত বাঙালিরা পোল্যান্ডের রাজধানী ওয়ারশ এ ঈদের নামাজ আদায় করেছেন।
কোরবানির ঈদ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়ারশতে ব্যবসারত বাংলাদেশি ব্যবসায়ী সাক্কু, সুলতান, জসিম এবং শেখ ফারুক।
তারা জানান, দেশের ঈদ আর এখানকার ঈদের মাঝে কিছু পার্থক্য থাকলেও এখানে অন্যান্য বাঙালিদের সাথে দিনটি আনন্দের সাথেই উপভোগ করছেন। সকালে ওয়ারশ জামে মসজিদে নামাজ আদায়ের পর ঈদ উপলক্ষে দেশি খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
“ঈদের নামাজ পড়ে বাংলাদেশিদের সাথে ঘোরাঘুরি, প্রিয়জনদের খোঁজখবর নিয়ে ভালোই কাটে সময়।”
ওয়ারশতে বসবাসরত বাংলাদেশি শামীম, জামান, জনি এবং ফজির জানান, ঈদের দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঘোরাঘুরি করে সময় কাটাচ্ছেন তারা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
