সৌদিতে কোরবানির ঈদ পালন
ত্যাগের মহিমা নিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিয়ে সৌদি আরবে ঈদ উল আজহা উদযাপন করেছেন বাংলাদেশিসহ দেশটির মুসলিম ধর্মাবলম্বীরা।
‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লা শারিকালাকা লাববায়েক ইন্নাল হামদা ওয়ান্নিয়ামাতা লাকাওয়াল মুলক লা-শারিকা লাক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মসজিদ প্রাঙ্গণ। হাজার হাজার প্রবাসীদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন তারা।
মসজিদের ভেতর জায়গা না হওয়ায় মসজিদ আঙিনায় মুসল্লিরা নামাজ আদায় করেন। নামাজের আগে কোরবানির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
