গল্পে পড়া রাজা-উজির, এসে পেলাম স্পেনে
স্পেনের মালাগার সবচেয়ে দর্শনীয় স্থান ‘আল-কাজাবা’ কেল্লা। স্পেনে মুসলিম শাসন ও ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এটি।
তবে কর্ডোভার উম্মিয়া খিলাফতের পতনের পর মালাগায় আলাদা মুসলিম রাজ্য স্থাপনের পরে এই কেল্লার বেশিরভাগ অংশ বাড়ানো ও পুনরায় তৈরি হয়।
ব্যাপারটা হলো খ্রিস্টান রাজা-রানীর নিজস্ব শহরগুলোর চেয়ে মুসলমানদের শহর ও বাড়িঘরগুলো ছিলো উন্নত ও সমৃদ্ধ। কেল্লার চারদিকে কমলালেবু ও বেগুনের ছড়াছড়ি। কেল্লা থেকে নিচে বাগবাগিচা ও সমুদ্রবন্দর দেখা যায়। কমলালেবুর গাছ মুসলমানরাই ইউরোপে নেয়।
স্থাপনাটির নকশা, দরজা, কামর, খোদাই করা দেয়ালের শিল্প সবকিছু এক কথায় অসাধারণ, মনোমুগ্ধকর। মালাগার পর্যটক শিল্পের অন্যতম আকর্ষণ হচ্ছে এই ‘আল-কাজাবা’।
কোন এক রোববার ফ্রি প্রবেশের সুযোগ নিয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে পৌঁছে গেলাম ‘লা আল-কাজবা’। প্রায় এক ঘণ্টা ধরে ঘুরে ঘুরে দেখলাম এই মুসলিম কেল্লা।
কেল্লার দক্ষিণ প্রাচীরের পাশ দিয়ে উপরে উঠে পাওয়া যাবে ‘জিবরাল ফারো’ বাতিঘর। এটা চৌদ্দ শতকে আমির প্রথম ইউসুফ তৈরি করেন। এর মূল নাম ছিল ‘জেবেল-ফারো’। আরবি ‘জেবল’ মানে পাহাড়, গ্রিক ভাষায় বাতিঘর মানে ‘ফারো’।
লেখক: প্রবাসী বাংলাদেশি
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
