২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে দেশে ফেরার সুযোগ সৌদি অবৈধ প্রবাসীদের

ঈদের ছুটিতে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিতে আউট পাশ সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জাওয়াজাত অফিস বা সৌদি পাসপোর্ট অধিদপ্তর।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2017, 07:31 PM

Updated : 11 Apr 2022, 11:47 PM

সৌদি পাসপোর্ট অধিদপ্তর স্থানীয় সময় প্রতিদিন সকাল পাঁচটা থেকে বিকেল তিনটা ও রাত নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া সৌদি বাদশার সাধারণ ক্ষমায় নিজ দেশে ফিরে গিয়ে বৈধ ভিসা নিয়ে পুণরায় সৌদি আরব ফিরতে পারবেন প্রবাসীরা।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশিহ প্রবাসী অবৈধ বাংলাদেশিদের এ সুযোগ কাজে লাগিয়ে বৈধভাবে ফেরত আসার আহ্বান জানান।

সৌদি আরবের পত্রিকা আখবার টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয় অভিবাসন পরিচালক মেজর জেনারেল আলইয়াহইয়া বলেন, “২০ রমজান পর্যন্ত সৌদি সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় ৫ লাখ ২৫ হাজার দুইশ’ পঁয়ত্রিশ জনকে একজিট ভিসা দেয়া হয়েছে। আর এখন পর্যন্ত এক লাখেরও বেশি অবৈধ বিদেশি নাগরিক এই সুযোগে সৌদি আরব ত্যাগ করেছেন।”

তিনি আরও বলেন, “সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার আগেই যাতে একজিট ভিসা পাওয়ারা সৌদি আরব ত্যাগ করেন তাই এই সিদ্ধান্ত। সৌদি আরবের বিভিন্ন পোর্টে অধিক সংখ্যক ইমারজেন্সি কাউন্টার স্থাপন করা হয়েছে। আর  সব আনুষ্ঠানিকতা শেষ করে সৌদি আরব ত্যাগের অপেক্ষায় আছেন ৪ লক্ষ ১৫ হাজার জন।

সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে সৌদি আরব ত্যাগ করেছেন এমন ৪ হাজার লোক পুণরায় বৈধভাবে ইতোমধ্যে সৌদি আরব এসেছেন বলেও সংবাদটিতে জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!