২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাস্কর খালিদের মৃত্যুতে ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবে’র শোক

অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2017, 08:24 PM

Updated : 11 Apr 2022, 11:37 PM

শনিবার এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।

ক্লাবের সভাপতি লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ কার্যকরী পরিষদের নেতারা শোক বিবৃতিতে বলেন, অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ তার সৃষ্টির মাঝে অমর হয়ে থাকবেন।

প্রসঙ্গত, এবিপিসি’র সদস্য এবং নোঙর টিভির সিইও জাহেদ শরীফ প্রয়াত ভাস্কর আব্দুল্লাহ খালিদের একমাত্র মেয়ের জামাই।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!