ইতালিতে প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ইতালিতে অন্যান্য বছরের মত এবছরও 'ভেনিস বাংলা স্কুল গোল্ডকাপ ক্রিকেট' টুর্নামেন্ট শুরু হয়েছে।
সোমবার স্থানীয় সময় সকালে ভেনিসের পিরাগেত্তো পার্কে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার।
ইতালির প্রবাসী বাংলাদেশিদের ১৬টি দল চারটি গ্রুপের মাধ্যমে টুর্নামেন্টের অংশ নিচ্ছে।
সকালে ১৬ ওভারের গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হয় বিএফসি এভিজো সাথে।
বিএফসি এভিজো প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে সব উইকেট হারিয়ে ৯৬ রান করে।
খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাবির ৪ ওভারে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন।
দিনের দ্বিতীয় খেলায় নিউ ওয়ার্ল্ড সার্ভিস ভেনিস প্রথমে ব্যাটিং করে ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান করে।
জবাবে ভৈরব একাদশ ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৮রান করে ৪ উইকেটে জয়ী হয়।
এ ম্যাচে ভৈরব একাদশের মুরাদ ৩০ রান ও ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
