ফ্রান্সের তুলুজে বাংলাদেশি পিঠামেলা
ফ্রান্সের পিংক সিটি খ্যাত তুলুজ শহরের লিমেরাক ফেস্টিভ্যাল হলে বসেছিল নানা রকমের বাংলাদেশি পিঠামেলা।
স্থানীয় সময় রোববার তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বৈশাখী উৎসবের আয়োজন হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলা ও ফরাসি জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
ফ্রান্সে প্যারিসের পরই বাংলাদেশি অধ্যুষিত দ্বিতীয় শহর তুলুজ। সেখানে প্রায় তিন হাজার বাংলাদেশির বসবাস। রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার সঙ্গে প্রকৃতিও সেজেছে নবরূপে। নারীদের হাতে কাচের চুড়ি আর পরনে বাহারি রঙের শাড়ি,শিশুদের হৈ-হুল্লোড়।
আয়োজকরা বলেন,আমাদের উদ্দেশ্য হচ্ছে তুলুজ শহরে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে বাংলা কৃষ্টি ওসংস্কৃতি পরিচয় করিয়ে দেওয়া।
