২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অরিজিন ক্রিকেট: সেমিফাইনালে বাংলাদেশের দুই দল

অস্ট্রেলিয়ায় ‘অরিজিন ক্রিকেট কাপ টুর্নামেন্ট’ এ সেমিফাইনালে উঠেছে বাংলাদেশিদের দু’টি দল ‘পাওয়ার সোর্স’ এবং ‘সিলভার বুলেটস’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাসান তারিক, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2016, 03:59 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

পুরনো খবর:

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ক্রিকেটারের খোঁজে

আগামী ৪ ডিসেম্বর রোববার সিডনিতে টি- টোয়েন্টি এ টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে।

প্রথম সেমিফাইনালে  হাজারা স্টার্স এর মুখোমুখি হবে সিলভার বুলেটস। পরের ম্যাচে পাওয়ার সোর্স এর মুখোমুখি হবে শিখ ওয়ারিয়র্স।

৪১৬ রান করে এখন পর্যন্ত সর্বাধিক রানের মালিক টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়া সি- গার্লস ইউনাইটেড এর মানিশ মালহোত্রা। ১৭ উইকেট নিয়ে সেরা বোলারের আসনে আছেন হায়দরাবাদ টাইটার্নসের জয়দেভ ত্রিভেদি। অস্ট্রেলিয়ার মূলধারার ক্রিকেটে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে ও বাংলাদেশি ক্রিকেটারের খোঁজে  গত ২৫ সেপ্টেম্বর শুরু হয়েছে অরিজিন ক্রিকেট কাপ টুর্নামেন্ট।

তৃতীয়বারের মত অনুষ্ঠিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের দুটি গ্রুপে অংশ নিয়েছে মোট ১৮টি দল। প্রতি সপ্তাহের রোববার, সিডনির মোট চারটি ক্রিকেট মাঠে ৮টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মূলত ক্রিকেটের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল কমিউনিটির মধ্যে সম্পর্ক উন্নয়নে ২০১৪ সাল থেকে আয়োজন করা হচ্ছে অরিজিন ক্রিকেট কাপ। পাশাপাশি মাঠ পর্যায় থেকে বর্তমান ও আগামী প্রজন্মের বাংলাদেশি ক্রিকেটার খোঁজার কাজও করছে অরিজিন।

লেখক: প্রবাসী বাংলাদেশি সাংবাদিক