সুহৃদদের শুভেচ্ছায় সিক্ত নাহাস পাশা
কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যুক্তরাজ্য প্রতিনিধি সাংবাদিক সৈয়দ নাহাস পাশাকে অভিনন্দন জানিয়েছেন তার সুহৃদরা।
সাংবাদিকদের আন্তর্জাতিক এই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানোর জন্য এক সুহৃদ সম্মিলন আয়োজন করে যুক্তরাজ্যের বাংলা পত্রিকা সাপ্তাহিক জনমত।
গত মঙ্গলবার সন্ধ্যায় এ সুহৃদ সম্মিলনে নাহাস পাশার স্বজন, সহকর্মী, অনুজসহ বিপুল সংখ্যক শুভানুধ্যায়ী অংশ নেন।
সম্মিলনে সিজেএর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৈয়দ নাহাস পাশাকে অভিনন্দন জানিয়ে সংগঠনটিতে তিনি বলিষ্ট ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।
জনমত সম্পাদক নবাব উদ্দিনের সঞ্চালনায় সুহৃদ সম্মিলনের শুভেচ্ছা কথনে অংশ নেন ইউকেবিবিসিআই প্রেসিডেন্ট বজলুর রশীদ, বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদীম কাদির, রাজনীতিবিদ হেলাল উদ্দিন আল্টাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট মুহিবুর রহমান।
এছাড়া সাংবাদিকদের মধ্যে সাপ্তাহিক জনমত এর সাবেক ম্যানেজিং এডিটর দানেশ আহমদ, ক্যাটারার্স শাহনূর খান, সাংবাদিক আবু মুসা হাসান, পত্রিকার প্রধান সম্পাদক বেলাল আহমদ, সম্পাদক এমদাদুর চৌধুরী, চ্যানেল আই এর ডিরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব, সাংবাদিক সামসুল আলম লিটন, নিলুফার হাসান, বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আবদুল মুমিন জাহেদী ক্যারল, আবদুল কাদির ও শাহাব উদ্দিন আহমদ বেলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ব্যক্তি, সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সৈয়দ নাহাস পাশাকে শুভেচ্ছা জানানো হয়।
সম্মিলন থেকে সিজেএ এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান সাংবাদিক নাহাস পাশা।
সুহৃদ সম্মিলনের আয়োজক জনমত পরিবারের পক্ষ থেকে আমিষ্পল চৌধুরী, মোসলেহ উদ্দিন আহমদ, ইসহাক কাজল, সাঈম চৌধুরী, এমরান আহমদ, গোলাম মোহাম্মদ কিনু, বিশ্বজিত রায় অপু বক্তব্য রাখেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
