২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিজেএ’র ভাইস প্রেসিডেন্ট হলেন সৈয়দ নাহাস পাশা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যুক্তরাজ্য প্রতিনিধি সৈয়দ নাহাস পাশা কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 12:21 AM

Updated : 11 Oct 2022, 08:05 PM

বৃহস্পতিবার সাংবাদিক সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লন্ডনে সোমবার শুরু হওয়া তিন দিনব্যাপী অ্যাসোসিয়েশন সম্মেলনের শেষদিন বুধবার নতুন কমিটির এই নির্বাচন হয়।

এতে ভারতীয় সাংবাদিক মহেন্দ্র ভেদ সভাপতি নির্বাচিত হয়েছেন।

প্রতি তিন বছর পর পর কমনওয়েলথভুক্ত কোনো দেশে অ্যাসোসিয়েশনের এই সম্মেলন হয়ে থাকে। এর আগে ২০১১ সালে মাল্টায় হওয়া সম্মেলনে সৈয়দ নাহাশ পাশা নিবার্হী সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Image
একসঙ্গে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাহী কমিটির নির্বাচিত নেতারা

একসঙ্গে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাহী কমিটির নির্বাচিত নেতারা

প্রথমবারের মতো লন্ডনে শেষ হওয়া সিজেএ’র এই সম্মেলনে এশিয়া ছাড়াও আফ্রিকা, উত্তর আমেরিকা মহাদেশের কমনওয়েলথভুক্ত দেশ ছাড়াও প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়া থেকে সাংবাদিকরা অংশ নেন।

নির্বাচিত নতুন কমিটি সদস্যরা আগামী তিন বছর কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাংবাদিকদের এই সংগঠনের নেতৃত্ব দেবেন।

সৈয়দ নাহাস পাশা ছাড়াও চারজন সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, যার মধ্যে বাংলাদেশি সাংবাদিক শ্যামল দত্ত রয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়ে এসেছেন আরও ১০ জন, যাতে রয়েছেন বাংলাদেশি সাংবাদিক ওসমান গনি মনসুর।

১৯৭৮ সালে যাত্রা শুরু করে সাংবাদিকদের এই ভলান্টারী সংগঠন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ২০০৩ সালে এই সংগঠনের সপ্তম সম্মেলন হয়েছিল বাংলাদেশে।