টরন্টোতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
টরন্টোর ড্যানফোর্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠনের সদস্যরা বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
কানাডায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব কানাডা ইনক’ টরন্টো শহরের ড্যানফোর্থের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
সংগঠনের কর্মকর্তাদের মধ্যে অধ্যাপক সুজিত দত্ত, ফরিদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ আমিন মিয়া, সমর পাল, বাহাউদ্দিন বাহার, এমএম তোহা, আনোয়ার সাদাত, তাপস ভট্টাচার্য, মিনারা বেগম, গিয়াসউদ্দিন আহমেদ, নাজমুল মুন্সীসহ সাবেক শিক্ষার্থীরা রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
