মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য নতুন কর কাঠামো
আগে বিদেশি শ্রমিকদের জন্য কয়েক স্তরের কর ব্যবস্থা থাকলেও এখন থেকে দুই স্তরের কর ব্যবস্থা শুরু হচ্ছে মালয়েশিয়ায়।
রোববার ইউনিভার্সিটি কলেজ অব টেকনোলজি সারাওয়াকে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এ কথা জানান। তিনি আরও জানান, পহেলা ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর করা শুরু হবে।
তিনি বলেন, “প্রথম স্তরে থাকবেন কারখানা, নির্মাণ শ্রমিক এবং সেবাদানকারী শিল্পে কর্মরত বিদেশি শ্রমিকরা। তাদের জন্য কর ধরা হয়েছে ২৫০০ রিঙ্গিত।
“দ্বিতীয় স্তরে থাকবেন প্লান্টেশন এবং কৃষিখাতে কর্মরত বিদেশি শ্রমিকরা। তাদের জন্য কর ধরা হয়েছে ১৫০০ রিঙ্গিত।”
আহমাদ জাহিদ হামিদি মতপ্রকাশ করেন, এই নতুন কর কাঠামোতে মালয়েশিয়ার সরকারের আয় আড়াই বিলিয়ন রিঙ্গিত বাড়বে।
প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্প্রতি দেশটিতে অবৈধভাবে অবস্থানরতদেরকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
