২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে বিএনপির নতুন আহবায়ক কমিটি

বিএনপি কাতার শাখা ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনোয়ার হোসেন মামুন, কাতারের দোহা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 05:41 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

পুরনো খবর:

কাতারে  মৎসজীবীদের ‘বড় অংশ’ বাংলাদেশি
কাতারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কাতারে শ্রম আইনে পরিবর্তন আসছে  
কাতারে স্বেচ্ছাসেবক, শ্রমিক ও কর্মজীবী দলের সভা
কাতারে স্মরণ বঙ্গবন্ধুকে  
কাতারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঈদ পুনর্মিলনী
জাতিসংঘ পুরস্কার অর্জনে কাতারে প্রধানমন্ত্রীকে অভিনন্দন
দুবাইয়ে ‘লাল সবুজের বাংলাদেশ’
দুবাইয়ে ‘বর্ণিল বাংলাদেশ’
সৌদি আরবের জেদ্দায় বিজয়ের মাসের প্রথম প্রহরে শহীদ স্মরণ

রোববার রাতে রাজধানী দোহার এক রেস্তোরাঁয় সংগঠনের নবনির্বাচিত আহবায়ক শহীদুল হকের সভাপতিত্বে  এক সংবাদ সম্মেলনে বিএনপি কাতার শাখার ৪১ সদস্য বিশিষ্ট অনুমোদিত আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন সদস্য সচিব শরিফুল হক সাজু ।

কমিটিতে নবনির্বাচিতরা হলেন জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক পেয়ার মোহাম্মদ, যুগ্ম আহবায়ক মো. মকবুল হোসেন, যুগ্ম আহবায়ক মেজবাউল করিম বাবলা। কমিটির সদস্যরা হলেন- তাজুল ইসলাম, মো: আবদুর রব, পেয়ার আহম্মদ, ফজলুর রহমান, মো. শাহজাহান ভূঁইয়া, ফারুক হোসেন, জসীম উদ্দিন চৌধুরী, দিলীপ কুমার ছোটন, মো. নুরুজ্জামান, দেলোয়ার হোসেন ভূঁইয়া, ছালেহ আহম্মদ খোকন, জামিল আলম মীর, জসীম উদ্দিন লস্কর, মুজিবুর রহমান, আবু তাহের মিয়াজী, জামাল উদ্দিন (১), জামাল উদ্দিন (২), আবদুল হালীম, বদরুদোজা চৌধুরী, মো. আবদুল মুকিত, শাহেন শাহ, ফজল কাদের চৌধুরী, আবদুল মতিন মোল্লা, আবদুল বারেক চৌধুরী, আবুল কালাম, মো. তছলিম ভূঁইয়া, ইসমাইল মনসুর, কবির আহম্মদ, ইকবাল হোসেন মিন্টু, মিজানুর রহমান, লিটন মজুমদার, জসীম উদ্দিন, আবু হানিফ ভূঁইয়া মাসুদ, এস এম মোজাম্মেল হক, মো.শাহজাহান, মো. রমজান।

এছাড়া আরও জানানো হয়, বিএনপি কাতার শাখার সব আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপি কাতারের সকল অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে কাতার বিএনপির সদস্য হিসেবে বিবেচিত হবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাতার বিএনপি'র আহবায়ক শহীদুল হক। তিনি বলেন, ‘বিএনপি'র কাতার শাখা ১৯৯১ সালে কার্যক্রম শুরু করে। বিগত বছরগুলোতে দেশে বিদেশে রাজনৈতিক ও বিভিন্ন অবস্থার কারণে আন্তরিকতা সত্ত্বেও সঠিক সময় নতুন মেয়াদে কমিটি গঠনের সম্মেলন করা সম্ভব হয়নি। কাতার সফরে আসা স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফরহাদ হালিমরা এই ব্যাপারে অবগত আছেন।’

জানা গেছে এই কমিটি কিছুদিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক পক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় বিএনপি'র কাছে অনুমোদনের জন্য পাঠাবে।

 এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ই এম আকাশ (আর টিভি), পরিমল চন্দ্র দাস (এশিয়ান টিভি), আনোয়ার হোসেন মামুন (এস এ টিভি), ইউসুফ পাটোয়ারী (মোহনা টিভি), আবু হানিফ রানা (বাংলাভিশন টিভি), এম এ সালাম (মিলেনিয়াম টিভি), তামিম রাইহান (প্রথম আলো) প্রমুখ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com