২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে হয়েছে ‘বাংলা মেলা’ 

প্রবাসীদের একটি সংগঠনের উদ্যোগে বিজয়ের মাসে আস্ট্রেলিয়ার সিডনি শহরে হয়েছে ‘বাংলা মেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 08:09 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

পুরনো খবর:

সিডনিতে বিজয় দিবস উদযাপিত
সিডনিতে বৈশাখি মেলা হবে এএনজেড স্টেডিয়ামে
ক্যানবেরায় স্থায়ী দূতাবাস নির্মাণের সময়সীমা তিন বছর 
সিডনিতে ‘এসো মেতে উঠি বিজয়ের আনন্দে ’
অস্ট্রেলিয়ার সিনেমা হলে ‘জালালের গল্প’
ক্যানবেরায় স্থায়ী দূতাবাসের কাজ শুরু: হাই কমিশনার 
‘আর কোনো শত্রু সম্পত্তি না’
অস্ট্রেলিয়ার ‘রঙিন’ গোল্ড কোস্ট
ব্রিসবেনের বাঙালিরা 

রোববার সিডনি'র ল্যাকেম্বার ওয়াইলি পার্কে চতুর্থ বারের মতো 'বাংলা মেলা'র আয়োজন করে প্রবাসীদের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন 'আমরা বাংলাদেশি'।  সংগঠনটি অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি, বিজয়ের উদ্দীপনা এবং দেশীয় সংস্কৃতিকে তুলে ধরবার আশায় 'এসো বিজয় উল্লাসে মাতি' স্লোগান নিয়ে এই আয়োজন করে। 

মেলা প্রাঙ্গণে শুধু অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিরাই না অন্যান্য ভাষাভাষী অতিথিদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। সিডনির ছাড়াও ক্যানবেরা, মেলবোর্ন থেকেও মেলায় বাঙালিদের সমাগম ঘটে। বিজয় দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা থেকে আসা শিশু থেকে অনেক প্রবীণরাও লাল সবুজের সাজে সজ্জিত হয়ে অংশ নেন এই মেলায়।

মেলা প্রাঙ্গণের চারিদিকে ছিল বাঙালি খাবার ও দেশীয় পোশাকের  স্টল। খাবারের স্টলগুলোতে ছিল নানা ধরনের মুখরোচক খাবার পুরি, চটপটি, ফুসকা, পেয়াজু, মোগলাই, হালিম, জিলাপি, সিঙ্গারা, বিরিয়ানি, রকমারি পিঠা এবং মিষ্টি। মুখরোচক দেশীয় খাবার নিয়ে পাটি বিছিয়ে এবং দুর্বা ঘাসে বসে অনেককে খাবার খেতে দেখা যায়। আর তৈরি পোশাকের স্টলগুলিতে ছিল সালোয়ার কামিজ, জামদানি ও অন্যান্য তাঁতের শাড়ির সমাহার।

মেলায় বিভিন্ন রকমের ‘রাইড’ প্রাপ্তবয়স্ক দর্শকদের যেমন নাগর দোলার স্মৃতি মনে করিয়ে দিয়েছে তেমনি শিশুদের  আনন্দে মাতিয়ে রেখেছে। ল্যাকেম্বার ওয়াইলি পার্ককে  যেন মনে হচ্ছিল একটুকরো বাংলাদেশ!

 শিশুদের কন্ঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ‘কলতান’ এর ছোট্ট বন্ধুরা বিজয় দিবস ও অস্ট্রেলিয়ার আদিবাসীদের গান, আবৃত্তি এবং ছড়াগান পরিবেশন করে। তারপর ল্যাকেম্বা বাংলা স্কুলের ছেলেমেয়েরা নৃত্য, গান ও আবৃত্তি দিয়ে শ্রোতাদের বিমহিত করে রাখে।

এরপর একে একে গান পরিবেশন করে আল মামুন, নাবিলা, রফিকুল ইসলাম ও রুহুল আমিন । ‘কিশলয় কচিকাঁচা’ ও ’ঐকতান’ সমবেতভাবে শিশু ও বড়দের গান, সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। এরপর সরদের সাথে গান, তবলা ও আবৃত্তির সমন্বয়ে এক ভিন্নধর্মী পরিবেশনা নিয়ে আসে শুভ্রা, তানিম, অভিজিত ও আসিফ।

 প্রবাসীদের ব্যান্ড ’এইট নোটস’ এর পরিবেশনা উপস্থিত দর্শক ও শ্রোতাদের মাতিয়ে রাখে। পাশাপাশি আয়োজন ছিল হয় শিশুদের

জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার। প্রত্যাশার চাইতেও বেশি সাড়া পড়ে এই প্রতিযোগিতায়। প্রায় ২০০ জন শিশু- কিশোর অংশগ্রহণ করে এতে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন রাশেদ খান, জামিল হোসেন, আব্দুস সামাদ ও মাজহারুল ইসলাম।

বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট ও বিজয়ের বীরগাঁথা নিয়ে আলোচনায় অংশ নেন ল্যাকাম্বা আসনের এমপি জিহাদ ডিব, ক্যানটারবুরি সিটি কাউন্সিলের মেয়র ব্রায়ান রবসন, লিবারেল পার্টির নেতা রন ডেলেজিও  এবং ‘আমরা বাংলাদেশি’সংগঠনের সদস্য মাসুদ খলিল।

আয়োজক সংগঠনের পক্ষে শিবলী আবদুল্লাহ বলেন, ‘আমরা চেষ্টা করেছি একটুকরো বাংলাদেশকে আমদের হৃদয়ে ধারণ করতে, নুতন প্রজন্মের মাঝে আমাদের গৌরবময় ভাষা ও মুক্তিযুদ্ধের বীরগাঁথা ও সঠিক ইতিহাস তুলে ধরতে।’

এবারের বাংলা মেলায় ‘আমরা বাংলাদেশি’ গানে গানে ছড়িয়ে দিয়েছে বিজয়ের কথা, বাংলাদেশের মাটি ও মানুষের কথা। বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে সিডনি'র ওয়াইলি পার্ক পরিণত হয়েছিল বাঙালিদের মিলন মেলায়।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com