২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যানবেরায় স্থায়ী দূতাবাস নির্মাণের সময়সীমা তিন বছর 

অস্ট্রেলিয়ার বাংলাদেশের স্থায়ী দূতাবাস ভবন নির্মাণের জন্য তিন বছর সময় বেঁধে দিয়েছে ক্যানবেরা ন্যাশনাল ক্যাপিটাল অথরিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 12:13 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্যাপিটাল অথরিটি ক্যানবেরায় বাংলাদেশের জন্য বরাদ প্লটে স্থায়ী দূতাবাস নির্মাণের জন্য সময়সীমা বেঁধে দিয়ে ঐ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার জন্য বলেছে।

রাজধানীর কূটনৈতিক জোনের উচ্চমূল্যের এই জমিতে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দূতাবাস ভবন নির্মাণে ব্যর্থ হলে ন্যাশনাল ক্যাপিটাল অথরিটি জমি ফিরিয়ে নিতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ান পার্লামেন্টের এক শুনানিতে ন্যাশনাল ক্যাপিটাল অথরিটি এই মতামত ব্যক্ত করে। তারা জানায় ইরান, রাশিয়া ও বাংলাদেশ দূতাবাস দীর্ঘ সময়ের পরেও তাদের জন্য বরাদ্দ জায়গায় স্থায়ী মিশনের নির্মাণ কাজ শুরু করতে পারেনি।

ইরান গত বিশ বছরেও তাদের জমিতে নির্মাণ কাজ শুরু না করায় অথরিটি আগামী বছরের ৩১ মার্চের মধ্যে নির্মাণ কাজ সম্পন্নের সময়সীমা বেঁধে দিয়েছে।

সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশের হাই কমিশনার কাজী ইমতিয়াজ হোসেন ক্যানবেরার ইয়ারালামলাতে দূতাবাসের স্থায়ী কার্যালয় স্থাপনের সরকারি সিদ্ধান্তের কথা জানান।

তিনি আরও জানিয়েছিলেন, অস্ট্রেলীয় সরকারের প্রস্তাবিত জমিতে বাংলাদেশের স্থায়ী দূতাবাস নির্মাণের প্রাথমিক কাজ শুর হয়েছে। পুরো নির্মাণ কাজ কবে শেষ হবে তা নিশ্চিত করে বলতে না পারলেও আগামী তিন-চার বছরে দূতাবাস নিজস্ব ভবনে স্থানান্তরিত হবে, এমন আশাবাদ ব্যক্ত করেন হাই কমিশনার।

উল্লেখ্য, প্রায় তিন দশক আগে বাংলাদেশ সরকারকে দূতাবাস নির্মাণের লক্ষ্যে এই স্থানটি গ্রহণের প্রস্তাব পেশ করে। বিভিন্ন জটিলতায় পর ২০১১ সালে প্রাক্তন হাই কমিশনার ক্যানবেরায় দূতাবাসের স্থায়ী কার্যালয় পুনরায় স্থাপনার উদ্যোগ নেন।


প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com

পুরনো খবর:

ক্যানবেরায় স্থায়ী দূতাবাসের কাজ শুরু: হাই কমিশনার 
অস্ট্রেলিয়ার সিনেমা হলে ‘জালালের গল্প’
সিডনিতে ডিসেম্বরে ‘বাংলা মেলা’
সিডনিতে বৈশাখি মেলা হবে এএনজেড স্টেডিয়ামে
অস্ট্রেলিয়ার ‘রঙিন’ গোল্ড কোস্ট
ব্রিসবেনের বাঙালিরা 
‘আর কোনো শত্রু সম্পত্তি না’