১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক শর্মিলা মাইতি’র সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আড্ডা

পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করেন তারা।

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 12:55 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

যুক্তরাজ্যে সফররত কলকাতার সাংবাদিক শর্মিলা মাইতির সঙ্গে আড্ডা ও মতবিনিময় করেছেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করেন তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট আনসার আহমদ উল্লাহ।

বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সংগঠনের সহ সভাপতি সাজিদুর রহমান ও প্রিয়াংকা গুপ্তা।

অতিথি সাংবাদিক শর্মিলা মাইতির পরিচিতি তুলে ধরেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহকারী সম্পাদক আজিজুল আম্বিয়া।

আলোচনায় সাংবাদিকদের মধ্যে অংশ নেন জামাল খান, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, এ রহমান অলি, হেফাজুল করিম রাকিব, হাফসা ইসলাম, মুকুল, আসমা মতিন, রেশিয়া খান, শর্মিষ্ঠা হালদার, আশরাফুল হক, অভিষেক ঘটক ও সানাউল্লাহ।

বক্তারা বলেন, এপার বাংলা, ওপার বাংলা ও তৃতীয় বাংলার মধ্যে বাংলা ভাষাভাষী শিল্প-সংস্কৃতির মৈত্রী সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আর তরুণ-প্রবীণ সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা এর সেতুবন্ধন হয়ে আছেন, থাকবেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে শর্মিলা মাইতিকে ফুল, বই ও বিভিন্ন উপহার তুলে দেন আয়োজকরা।