২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্মরণে যুক্তরাষ্ট্রে মুক্তিযোদ্ধাদের সভা

মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেন, “পঁচাত্তরের ১৫ অগাস্ট নৃশংসতার নেপথ্য কুশিলবদের চিহ্নিত এবং শাস্তি প্রদানে অবিলম্বে একটি কমিশন গঠনের বিকল্প নেই।"

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 03:39 PM

Updated : 29 Aug 2022, 03:39 PM

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংগঠন ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’।

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের সিনেটর জন ল্যু।

মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ।

Image

বক্তব্য দিচ্ছেন স্টেট সিনেটর জন ল্যু

শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। বক্তব্য দেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের কাউন্সিলওম্যান শাহানা হানিফ, কনসাল জেনারেল মুনিরুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের নির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, সাংবাদিক নিনি ওয়াহিদ, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেন, “পঁচাত্তরের ১৫ অগাস্ট নৃশংসতার নেপথ্য কুশিলবদের চিহ্নিত এবং শাস্তি প্রদানে অবিলম্বে একটি কমিশন গঠনের বিকল্প নেই। জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীদের মুখোশ উম্মোচন করা সম্ভব হলে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙ্গে দেওয়া সহজ হবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সঙ্গে ছবি দিতে ভুলবেন না যেন!